Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অপবাদের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক।

বক্তারা বলেন, ইউএনও আফরোজ শাহীন খসরুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং গুজব ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কর্মপরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সরকারি কর্মকর্তাদের নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে তারা জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুন রেহেনা বেগম নামে এক নারী জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে অভিযোগ করেন, চাকরির প্রলোভনে ইউএনওকে দেওয়া অর্থ ফেরত চান। অভিযোগটির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্তের তথ্য এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।