Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতসহ ৫ দাবিতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু, কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রস্তাবিত স্থানে বিমানবন্দর নির্মাণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী কলাপাড়া উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কলাপাড়া সিক্সলেন এলাকা থেকে কুয়াকাটা পর্যন্ত আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধনের বিভিন্ন স্থানে বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বলেন, কুয়াকাটা পর্যটনকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা কলাপাড়ায় অবস্থিত। এসব কারণে সড়কটিতে সারা বছর যানবাহনের চাপ থাকে। কিন্তু মহাসড়কটি সরু হওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে, যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। তাই জনস্বার্থে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, নাগরিক সমাজের নেতা স্থপতি ইয়াকুব খান এবং গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মান্নানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।