Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাবুগঞ্জ থানা পুলিশ। এ সময় মো. মইন হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম ভূতেরদিয়া এলাকার বাসিন্দা এবং মো. খবির হোসেন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় মইন হোসেনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।