Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামে এক জেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মোহন তালুকদারকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মোহন তালুকদার অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিক চুক্তিতে প্রায় ৯০ শতাংশ জমি কেনার জন্য দুই লাখ টাকায় সমঝোতা হয় এবং তিনি বায়না হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা দেন। পরে জানতে পারেন, জমিটি সরকারি খাসজমি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং আদালতের মামলায় জমিটি খাস হিসেবে প্রমাণিত হয়। এরপর থেকেই প্রতিপক্ষ তাকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, বুধবার রাতে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশমুখে মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুব্বর ও মিজানুর হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

মোহনের ছোট ভাই সুজন অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা তাদের ঘরে ঢুকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় পরিবারকে হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি হামলার বিচার এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর তালুকদার। তিনি বলেন, “ঘটনার দিন আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম এবং রাত ৯টার দিকে বাড়ি ফিরেছি। মোহনের সঙ্গে আমার কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।