Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে একটি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুমন রেজা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত বকশীগঞ্জ ডিজিটাল প্রিন্টার্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে সুমন রেজা অভিযোগ করেন, বুধবার (১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে তিনি তার প্রতিষ্ঠানে মেরুরচর ইউনিয়ন তাঁতী দলের এক নেতার অর্ডার করা ব্যানার তৈরির কাজ করছিলেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন সেখানে এসে ওই ব্যানার তৈরি করতে নিষেধ করেন।

সুমনের দাবি, তিনি কারণ জানতে চাইলে আশিকুর রহমান তুলন ক্ষিপ্ত হয়ে তার প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, দরজার গ্লাস, একটি কম্পিউটার মনিটরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলনের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।