Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বসতঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি বসতঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ৮৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত গৃহকর্তা।

ঘটনাটি শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা গ্রামে ঘটে। ক্ষতিগ্রস্ত মনির হোসেন ওই গ্রামের আবু বকর মাস্টারের ছেলে।

লিখিত অভিযোগে মনির হোসেন জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ২টার দিকে প্রাকৃতিক ডাকে ঘুম ভাঙলে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে লক্ষ্য করেন, পাশে রাখা মোবাইল ফোনটি নেই এবং আলমারি খোলা ও এলোমেলো অবস্থায় রয়েছে। চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এসে বাইরে গিয়ে দেখেন, বসতঘরের পেছনের দেয়ালে সিঁধ কাটা হয়েছে।

তিনি আরও জানান, আলমারির ড্রয়ার থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৮৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার বড় ভাই। ব্যবসা-বাণিজ্যের উপার্জনের অর্থ ও মূল্যবান মালামাল চুরি হওয়ায় পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।