Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন।

পরে বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান মিছিলের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা পুনরায় একত্রিত হয়ে ঝটিকা মিছিল করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।