Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের একদিন পর ফেনীর মহুরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

নিখোঁজের একদিন পর ফেনীর মহুরী নদী থেকে মো. শাকিব (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলার ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর সংলগ্ন মহুরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে গোসল করতে নেমে তিনি নদীতে নিখোঁজ হন।

নিহত শাকিব চট্টগ্রাম জেলার বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে। তিনি ফেনীর পরশুরাম উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে পশ্চিম অলকা জঙ্গলঘোনা এলাকার মহুরী নদীতে গোসল করতে নামেন শাকিব। এ সময় স্থানীয় দুই নারীর সঙ্গেও তিনি নদীতে ছিলেন। গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রোববার নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিবের মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।