Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ডাম্পিং স্টেশনের দাবিতে অ্যাডভোকেসি সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৩টায় আমতলী পৌরসভা মিলনায়তনে এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় পৌর এলাকার ক্রমবর্ধমান বর্জ্য সংকট, অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্যঝুঁকি এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে একটি আধুনিক ও স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, এনজিও ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান সালেহ।

এ ছাড়া সভায় তারুণ্যের আলো যুব ফোরামের সদস্য, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে প্রতিদিন পৌর এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলেও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ডাম্পিং স্টেশনের অভাবে বিভিন্ন স্থানে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, জলাবদ্ধতা এবং বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে।

বক্তারা আরও বলেন, স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের পাশাপাশি বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (রিসাইক্লিং), জনসচেতনতা বৃদ্ধি এবং পৌরসভার সক্ষমতা উন্নয়নের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পৌর কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব স্বীকার করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়।

সভা শেষে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আমতলী পৌরসভায় একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পৌর প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।