Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নে হামলা, লুটপাট ও সহিংস ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলার কানাইপুর ইউনিয়নের কাসিমাবাদ এলাকায় অর্ধশতাধিক এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহীদ শেখ ও আজাব হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার দুপুরে কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেনের অনুসারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করে এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।

তারা আরও অভিযোগ করেন, ‘খাজা বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এর আগে ওবায়দুল নামে এক ব্যবসায়ী হত্যার ঘটনাতেও ওই বাহিনীর সদস্যরা জড়িত থাকলেও তারা এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কাসিমাবাদ এলাকার সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং হামলা-লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।