Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মুন্সীগঞ্জে ‘মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের ‘অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়া অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা অর্জন আত্মনির্ভরশীলতা ও টেকসই কর্মসংস্থানের অন্যতম ভিত্তি। তাই প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।