Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনিবার্য কারণে বাউবির ১০ ও ১১ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৮, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই ২০২৬ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো—

– MA and MSS (Preliminary) প্রোগ্রামের Term-242 (Semester-2nd) পরীক্ষা।

– বিএজিএড (B.Ed.) প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই-ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা।

– Master of Public Health (MPH) Examination 252 Term-এর ১ম ও ৩য় সেমিস্টারের পরীক্ষা।

– মাস্টার অব এডুকেশন (M.Ed.) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টারের পরীক্ষা।

– BBA Examination-241 Term-এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bou.ac.bd নিয়মিত অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।