Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি 
জুলাই ১০, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বাগজানা স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আগে তিনি স্টেশনে নিজের সাইকেল রেখে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে জানান স্থানীয়রা।

পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। স্বজনদের ভাষ্য, ছেলেকে তিনি খুব স্নেহ করতেন।

স্বজনরা আরও জানান, ঘটনার আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি পরিবারের প্রতি কিছু ব্যক্তিগত বার্তা এবং ঋণ পরিশোধের বিষয়ে অনুরোধ করে যান। তবে এ ঘটনার কারণ নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান বলেন, ঘটনার বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম তারা সম্পন্ন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।