Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করে দিল বিজিবি

জয়পুরহাট প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোরে জেলার ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের সদস্যরা একজন বৃদ্ধ ও দুই নারীকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে রাখেন এবং দ্রুত বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা ভারতীয় অংশে সরে যায়। পরে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা (নো ম্যানস ল্যান্ড) এলাকায় অবস্থান নেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের চেষ্টা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। সন্দেহজনক কোনো গতিবিধি দেখলেই তারা বিজিবিকে অবহিত করছেন এবং সীমান্ত এলাকায় সতর্ক নজর রাখছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।