Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে যুবদলের শুকনো খাবার বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর এলাকায় প্রথম দফায় ১০০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, “স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দিকনির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।