Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় নদীতে গোসল করতে নেমে মানিকজান বিবি (৯৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, মানিকজান বিবি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি বাড়ির পাশের আত্রাই নদীর ঘাটে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয় খেয়াঘাটের এক মাঝি জানান, তিনি মানিকজান বিবিকে নদীতে গোসল করতে দেখেছিলেন। পরে পরিবারের সদস্যরা নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দিনব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নকিবুর আলী সরকার বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। রাজশাহী থেকে আসা ডুবুরি দলও দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালিয়েছে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৬টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।