Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরহুম মো. ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নান মজুমদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইউনুস মাস্টার, সমাজসেবক মো. আব্দুল মমিন, দেলোয়ার হোসেন, নূরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, কাদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিমুল্লাহ।

বক্তারা মরহুম ইব্রাহিম খলিলের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

এ সময় কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল ইন্তেকাল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।