Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ডিজিটাল কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ শুরু

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ডিজিটাল কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসর কৃষি ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সম্পূর্ণ অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের ভোগান্তি কমানো এবং নির্ভুল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্ট কৃষককে নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি, একজন মনোনীত ব্যক্তির (নমিনি) মূল এনআইডি এবং জমির পরিমাণ, চাষাবাদকৃত ফসলসহ প্রয়োজনীয় কৃষি-সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার ‘নবধারা’ কে বলেন, “ডিজিটাল কৃষক কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে। এতে সরকারি প্রণোদনা, কৃষিঋণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।”

তিনি আরও বলেন, “উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। সরকারের এ উদ্যোগ সফল করতে কৃষকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”

কৃষি বিভাগ জানিয়েছে, পতিসর ব্লকে সফলভাবে কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সহযোগিতা করছেন। কৃষকদের একটি আধুনিক ও নির্ভুল ডিজিটাল ডাটাবেজ তৈরির মাধ্যমে কৃষি সেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।