Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে ডেকে নিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

আহত লিটন বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন লিটন বেপারী শনিবার (১৮ জুলাই) অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের শ্যাম ঘোষের মিষ্টির দোকানে চা পান করছিলেন। এ সময় স্থানীয় মিজান, তার ছেলে এবং সিফাত, রিফাতসহ ৮ থেকে ১০ জন তাকে কথা বলার কথা বলে দোকান থেকে বাইরে নিয়ে যান। এরপর তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

তার দাবি, হামলাকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, “আওয়ামী লীগের সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে রয়েছ?”—এ কথা বলেই তাকে বেধড়ক মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।