Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসসংলগ্ন ব্রিজের কাছে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জিহাদ। তিনি কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিহাদের বাবা আজগর আলী, সাবেক ইউপি সদস্য মঞ্জু মিয়া, আওলাদ হোসেন, জয়নাল মিয়াসহ স্থানীয় কয়েকজন নারী। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে শাহবাজপুর থেকে বিশ্বরোড মোড় হয়ে শান্তিনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

এরপর পুলিশের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।