Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা, ছুরিকাঘাতে চালক নিহত

মো. ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. নবীরুল ইসলাম (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

নিহত নবীরুল ইসলাম বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাহার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের কূর্শাখালী অরক্ষিত রেলগেট সংলগ্ন সড়কে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নবীরুল ইসলামের অটোরিকশার গতিরোধ করে। অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অটো থেকে নামিয়ে ধরে রাখে। পরে প্রধান অভিযুক্ত মো. আকাশ আহম্মেদ (২২) ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় নবীরুল ইসলাম মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, ঘটনার পরপরই ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ঘোড়াঘাট থানা এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. আকাশ আহম্মেদকে ছিনতাইকৃত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।