Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পৃথক অভিযানে দেড় কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৫ 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া থানার পুলিশের পৃথক বিশেষ অভিযানে প্রায় দেড় কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে কচুয়া পৌরসভার বিশ্বরোড ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে কামরুল হাসান (৩৪)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। কড়ইয়া মাছের আড়ত এলাকা থেকে ইমাম হোসেন (২৫)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আকানিয়া বাইপাস মোড় এলাকা থেকে মেহেদী হাসান (২৪)-কে ৩০০ গ্রাম গাঁজাসহ, রহিমানগর বাজার সংলগ্ন এলাকা থেকে মোশারফ হোসেন ওরফে শিমু (৪০)-কে ৫ পিস ইয়াবাসহ এবং আকানিয়া এলাকা থেকে সোহেল (২৮)-কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক পাঁচটি নিয়মিত মামলা (মামলা নং-৪০, ৪১, ৪২, ৪৩ ও ৪৪) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।