Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় জুলাই আন্দোলনে নিহত রাকিবের মায়ের কাছে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ছাত্রদল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

জুলাই আন্দোলনে নিহত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামের শহীদ রাকিবের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শহীদ রাকিবের নিজ বাড়িতে গিয়ে ছাত্রদলের নেতারা তাঁর মা, বাবা, স্ত্রী, সন্তান ও স্বজনদের খোঁজখবর নেন। এ সময় শহীদ রাকিবের মা শিল্পী বেগমের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

পরে ছাত্রদল নেতারা শহীদ রাকিবের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল, সাবেক ছাত্রদল সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।