Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে উপজেলা প্রকৌশলী গোলজার হোসেনকে বিদায় সংবর্ধনা

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

পদোন্নতিজনিত বদলি উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মহম্মদপুর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ইত্তেফাক–এর সংবাদদাতা মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. রফিকুল ইসলাম, মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল কাদের, মো. সালাহউদ্দীন আহমেদ মিল্টন, মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম টুটুল, মো. আশিকুর রহমান লিটন, মো. জাকির হুসাইন তুষার, মো. শফিকুল ইসলাম, মো. ফারহান নিপু ও মো. মতিউর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মহম্মদপুর উপজেলায় প্রায় দুই বছরের কর্মজীবনে উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মদক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক মনোভাবের কারণে তিনি সহকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। শেষে বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেনকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।