Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত অর্থায়নে গাজী কান্দিতে কাঠের পুল নির্মাণ, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর চলাচলে

Link Copied!

শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি. এম. খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী কান্দি এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণ করেছেন সমাজসেবক রাশেদ ছৈয়াল। পুলটি নির্মাণের পর স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজী কান্দি এলাকার খালের ওপর দীর্ঘদিন ধরে কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খালে পানি বৃদ্ধি পেলে দুর্ভোগ আরও বেড়ে যেত। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি থাকলেও পুল নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

এ অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে রাশেদ ছৈয়াল নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয়রা নিরাপদে যাতায়াত শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন পুলটি চালু হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী কৃষক এবং সাধারণ মানুষের চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে। তারা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কাজে তাঁর সম্পৃক্ততা কামনা করেন।

রাশেদ ছৈয়াল বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। গাজী কান্দির মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে এই কাঠের পুল নির্মাণ করেছি। এটি কোনো অনুগ্রহ নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধের একটি ছোট প্রয়াস।”

তিনি আরও বলেন, “ডি. এম. খালী ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, সাধ্যমতো সেখানে পাশে থাকার চেষ্টা করব। শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

স্থানীয়দের একটি অংশ জানান, রাশেদ ছৈয়ালের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার বিষয়টি স্থানীয়দের মতামত হলেও এ বিষয়ে রাশেদ ছৈয়ালের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।