Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, হুমায়ুন কবীর চৌধুরী, জহরলাল দেব রায়, কৃষ্ণধন সরকার, সাজেদুল হক, হিমাংশু সরকার, সবিতা সরকার, দিলীপ চন্দ্র সরকার, প্রান্তোষ সামন্ত, মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আজহারুল হক।

এসময় উপজেলা ইনস্ট্রাক্টর মঞ্জুয়ারা বেগম, উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হাওরাঞ্চলের অবহেলিত শিশুদের নিয়মিত বিদ্যালয়ে এনে আদর, যত্ন ও খেলাধুলার মাধ্যমে পাঠদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতা ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, খালিয়াজুরীর অবহেলিত শিশুদের সঠিক সময়ে মানসম্মত শিক্ষা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করেছে, যা একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এ কর্মসূচির খাবারের মান নিশ্চিত করাসহ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।