Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানকালে কাটাখালির নাজমা বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা, কীটপতঙ্গ দমনের কার্যকর ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না করা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, উৎপাদনস্থলের পাশেই টয়লেট থাকা, উৎপাদন এলাকায় বিড়ালের বিচরণ এবং টয়লেটে সাবান না রাখাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নাজমা বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেয়। একই সঙ্গে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।