Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভিমরুলি পেয়ারা বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলি পেয়ারা বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, ঝালকাঠি জেলা তথ্য অফিসের তথ্য অফিসার লেলিন বালা এবং ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান।

এ সময় ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ, বাজারের ব্যবসায়ী, নৌযান চালক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।

প্রধান অতিথি আবদুল জলিল বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। তিনি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।