Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় দেবহাটার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল ফজল, সমাজসেবক আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য রশিদুল আলম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সাবেক চেয়ারম্যান আবুবকর গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম এবং বিএনপি নেতা আবুল খায়ের বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের অসামান্য অবদান, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এলাকার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।