Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’—যশোরে মিয়া গোলাম পরওয়ার

যশোর প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ফ্যাসিবাদের শুধুমাত্র নাম বদলেছে, চরিত্র একই আছে। নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তালবাহানা করা হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে “২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য, যশোর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং ফ্যাসিবাদের স্থায়ী অবসান। এ আন্দোলনে কোনো একক দল নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকে চোখ, হাত বা পা হারিয়েছেন, আবার অনেকে গুলিবিদ্ধ হয়ে কষ্টকর জীবনযাপন করছেন। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও আন্দোলনের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় গণঅভ্যুত্থানের লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।