Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিঘলিয়ায় ট্রাকচাপায় নড়াইলের একই পরিবারের তিনজন নিহত

নড়াইল প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় নড়াইলের কালিয়া উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব হোসেনের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া সুলতানা (২০) এবং দুই বছর বয়সী কন্যা মাইমুনা। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব হোসেন অক্ষত থাকলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে খুলনা থেকে মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশুকন্যাকে নিয়ে নিজ বাড়ি কালিয়ার উদ্দেশ্যে রওনা দেন শেখ শিহাব। পথিমধ্যে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়। পরে স্থানীয়রা শেখ শিহাব হোসেনকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।