Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ মধুমতি নদী থেকে উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া সংলগ্ন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার মধুমতি নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এ সময় তিনি নিজের মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের তথ্য প্রকাশ করে তাকে খুঁজে পাওয়ার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ নাফিস আশরাফের বলে তার পরিবার শনাক্ত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।