Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে সন্তানদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, মায়ের বিরুদ্ধে অভিযোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে তিন সন্তানের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন তাদের স্বজন ও এলাকাবাসী। এ সময় সন্তানের মা শাহরিয়া মিম কলির বিরুদ্ধে পরকীয়াসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নারীর বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পূর্ব ধোপাছড়ি মংলার মুখ এলাকায় সৌদি আরব প্রবাসী আবদুর সাত্তারের সন্তান ও স্বজনদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির, গ্রাম সর্দার আবুল কাশেম, ঘটনার মীমাংসাকারী ফরিদুল ইসলাম, মনোয়ারা বেগম ও জিন্নাত আরাসহ অন্যরা।

বক্তারা দাবি করেন, সৌদি প্রবাসী আবদুর সাত্তারের সঙ্গে শাহরিয়া মিম কলির বিবাহ হয় এবং তাদের তিন সন্তান রয়েছে। স্বামী দীর্ঘ সময় বিদেশে থাকায় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ-বৈঠক হয়েছে। পরে গত জুলাই মাসে উভয় পক্ষের সম্মতিতে আইনগতভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় বলে দাবি করা হয়।

তারা আরও জানান, গত ২৭ জুলাই মা আদালতে সন্তানদের জিম্মা চেয়ে আবেদন করার পর সন্তান ও স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মানববন্ধনে বড় ছেলে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করে বলে, একটি ঘটনার পর সে বিষয়টি বাবাকে জানালে তার মা তাকে ছুরি নিয়ে তাড়া করেন এবং পরে মামা তাকে মারধর করেন। এরপর বাবার পরামর্শে সে গ্রামের সর্দারের বাড়িতে আশ্রয় নেয়। তার ছোট ভাইও মায়ের কাছে যেতে ভয় পাচ্ছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী দাবি করা আবদুর সাত্তার বলেন, “আমার সংসার ভেঙে গেছে। এখন অন্তত আমার সন্তানরা যেন নিরাপদে থাকতে পারে, সেটাই চাই।”

অন্যদিকে, অভিযুক্ত শাহরিয়া মিম কলির বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা সম্ভব হয়নি। তার মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ দেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।