Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‌আত্রাইয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল জলিল চকলেট।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার।

বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দলের জন্য কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।