Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিজয়ী দল ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা দেখতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাখাওয়াত হোসেন শাক্কু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের ফাইনাল খেলায় তোমরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, তোমরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি শাহ জালাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে জার্সি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন শাক্কু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।