Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিলেন দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে এক প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুরোনো ঘরের সামনে নতুন একটি কক্ষ নির্মাণের জন্য তৈরি করা গ্রেড বিমের শাটারিং খুলে একাধিক ব্যক্তি বিমটি ভেঙে ফেলছেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

এ ঘটনায় ফরহাদুল ইসলাম সজীবের বাবা ফরিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রতিবেশী ফয়েজ আহমদের ছেলে মহিউদ্দিন, সাইফুউদ্দিন, নাঈম উদ্দিন, মফজল আহমেদ ও তার ছেলে সোলাইমান এবং বাদশা মিয়ার ছেলে আকতার মিয়াকে বিবাদী করা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত মহিউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফরিদুল ইসলাম বিএস সূত্রে জায়গার মালিক হলেও আরএস মূলে আমরা মালিক। তাই আমরা ভেঙেছি।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, “আমার প্রবাসী ছেলে অনেক কষ্ট করে একটি রুম নির্মাণের টাকা জোগাড় করেছে। তারা সেটি ভেঙে দেওয়ায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন ঘর নির্মাণও অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিএস রেকর্ড চূড়ান্ত হলেও তারা তা মানছেন না।”

স্থানীয় ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, “সজীবের মা-বাবা অনেক আগে থেকেই সেখানে ঘর করে বসবাস করছেন। কাগজপত্র দেখে যতটুকু বুঝেছি, তারা বিএস সূত্রে মালিক। অন্যদিকে মহিউদ্দিনরা আরএস সূত্রে মালিকানা দাবি করছেন।”

অভিযোগের তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই সাহিন আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।