Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

বান্দরবান প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগদান এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মিজ মাম্যাচিং।

এ সময় পরিষদের সদস্য হিসেবে যোগদান করেন চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং ও কাজী নিরুতাজ বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম, ন্যস্ত বিভাগগুলোর প্রধান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।