দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ পাকুড়িয়া এলাকায় বুধবার দিবাগত রাত ২টার দিকে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০৩ বোতল মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে আসছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

