Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৯, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নড়াইল জেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস ও সৈয়দ খোরশেদ তৌহিদ।

এ ছাড়া জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় অংশ নেন।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।