Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ঘুমের মধ্যে সাপের দংশনে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে আবির ইসলাম রিয়ন (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবির ইসলাম রিয়ন নিসকিনপুর গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে এবং নিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে দংশন করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।

পরে আবিরের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান শিক্ষার্থী আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।