Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: ২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

২০২৭ সাল থেকে দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গার একটি অভিজাত হোটেলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ফিডিং কর্মসূচি বাস্তবায়নে শুরুতে বিভিন্ন সমস্যা দেখা দিলেও বর্তমানে অধিকাংশ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কর্মসূচি চালুর পর প্রধান শিক্ষকরা সরবরাহ ও খাদ্যপণ্যের মান নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, খুলনার পাইকগাছা উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে ফিডিং কর্মসূচির আওতায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছে। কোনো বিদ্যালয়ে কলা কিছুটা কাঁচা অবস্থায় সরবরাহ করা হলে তা ফেরত দেওয়ার সুযোগ রয়েছে। পচা বা নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ করা হলে তা ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি বলেন, পরীক্ষায় খাদ্যপণ্যের মানহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টেন্ডার অর্ডার বাতিল করা হবে। শিক্ষার্থীদের জন্য কোনোভাবেই নিম্নমানের খাবার গ্রহণ করা হবে না।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে শিক্ষার মান কিছুটা কমে গেলেও বর্তমানে প্রশিক্ষণ, কারিকুলাম, শিক্ষক নিয়োগ ও শিক্ষাদান পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষকদের অতীত নিয়োগের ইতিহাস নয়, বরং কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, ইচ্ছামতো বা এলোমেলোভাবে বদলি আর হবে না। নীতিমালা অনুসরণ করেই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনো বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক থাকলে প্রয়োজন অনুযায়ী তাদের অন্য বিদ্যালয়ে বদলি করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন শিক্ষা নীতিমালা প্রণয়নের কাজ করছে। নতুন নীতিমালায় শিক্ষকদের স্বার্থের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাবে।

এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পুষ্টির মান বজায় রাখা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ফিডিং কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেনসহ খুলনা অঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।