Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে আটক ২

দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষর ও কিউআর কোড জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন তাদের আটক করে।

আটকরা হলেন—বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর এলাকার মো. জামানের ছেলে সাইদুজ্জামান সুমন (৪২) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীৎপুর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে মনির হোসেন (৫১)। সুমন নতুন বাজারের ‘সুমন ফটোকপি অ্যান্ড টেলিকম’-এর স্বত্বাধিকারী। মনির বিরামপুরের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটার হিসেবে মুহিম হোসেন রোহানের নাম অন্তর্ভুক্তির জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি ফাইল জমা দেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের সময় নির্বাচন অফিসের স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর প্রান্ত কুমার নাগরিকত্ব সনদে থাকা ইউএনওর স্বাক্ষর ও কিউআর কোডে অসঙ্গতি দেখতে পান।

বিষয়টি ইউএনও তানজিনা খাতুনকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। পরে নাগরিকত্ব সনদে থাকা তাঁর স্ক্যান করা স্বাক্ষর ও কিউআর কোড জাল বলে শনাক্ত করা হয়। এরপর সাইদুজ্জামান সুমন ও মনির হোসেনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট নাগরিকত্ব সনদে সনদ নম্বর ৬৮৬৫৬২১২১৩ এবং ইস্যুর তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন বলেন, ইউএনও ও পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিরামপুর পৌরসভার পক্ষ থেকে জালিয়াতি ও প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।