Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামের কথিত মাদক কারবারি আমির হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমির হোসেনের স্ত্রী রুনা বেগম (৫৫), মেয়ে মিম আক্তার (২৫), ছেলে রায়হান (২২) এবং মাদক ক্রেতা হিসেবে পরিচিত রাজিব আকন (৩০)।

পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় আমির হোসেনের শ্যালক বশির মাদকের একটি বড় অংশ নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘মাদকের বড় একটি চালান আসার খবর পেয়ে ওসি স্যারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমির হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আমির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।