Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ৭

স্টাফ রিপোর্টার, চিতলমারী
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে পৈতৃক জায়গাজমির সীমানা নিয়ে দুই আপন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমির সীমানা নিয়ে বড় ভাই জয়দেব বিশ্বাস ও ছোট ভাই ফটিক বিশ্বাসের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে পানি আনতে যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের ছেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয় পক্ষের নারীসহ সাতজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংঘর্ষে আহতরা হলেন—জয়ন্ত বিশ্বাস (৪০), প্রমান্ত বিশ্বাস (২৫), গৃহবধূ মিনুকা বিশ্বাস (৫০), ফটিক বিশ্বাস (৬০), বিপ্লব বিশ্বাস (৩৫), সমীর বিশ্বাস (২৩) ও গৃহবধূ অঞ্জলী বিশ্বাস (৪৫)।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।