কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মহারাজ হোসাইনের রোগমুক্তি এবং তাঁর প্রয়াত পিতা মোশারেফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মো. মহারাজ হোসাইন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে গত সপ্তাহে তাঁর বাবা মোশারেফ হোসেন মারা যান। এ অবস্থায় তাঁর দ্রুত রোগমুক্তি এবং প্রয়াত বাবার রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব কাজী মাওলানা মো. নুরুজ্জামান ও হাফেজ মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএফআই সদস্য সার্জেন্ট মো. আমান উল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিকদার মো. কাজল, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার উপদেষ্টা মো. জুশফিকুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি মো. মাসউদুল আলম, সহসভাপতি ফয়সল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. সোহানুর রহমান, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুম খান আসাদ, উপজেলা ম্যারেজ রেজিস্ট্রার (কাজী) মো. মুজাহিদুল ইসলাম, কায়দাবাদ মাদ্রাসার শিক্ষক মো. শাহ আলীসহ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে মো. মহারাজ হোসাইনের দ্রুত সুস্থতা এবং তাঁর প্রয়াত পিতা মোশারেফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

