Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৭ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭%

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ২৭ কর্মদিবসের মধ্যেই ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নেন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে গড়ে ৪৪ দশমিক ২৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ফল প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশের ওপর গুরুত্ব দিচ্ছি। মাত্র ২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ তারই একটি উদাহরণ। ভবিষ্যতে ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার পাশাপাশি ফলের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইট result.nu.ac.bd-এ প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।