Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, রেজাউল হক চৌধুরী তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ২ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ৫৬ লাখ ২৯ হাজার ৩৮ টাকা দেখান। তবে নথি যাচাই করে তাঁর নামে ২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ৯১ লাখ ২৯ হাজার ৩৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

দুদকের হিসাব অনুযায়ী, দায়-দেনা বাদ দিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৮৩ টাকা। পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮৩ টাকা। বিপরীতে তাঁর গ্রহণযোগ্য মোট আয় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৪৮ টাকা। এ হিসাবে ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী যাচাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১ অক্টোবর কমিশনের প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। ১৯৮৫ সাল থেকে ২০২৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত সময়ের সম্পদের হিসাব নিয়ে অভিযোগটি করা হয়েছে।

মামলার বাদী দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ। তদন্তে নতুন কোনো সম্পদ বা অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাঁদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে নথিতে উল্লেখ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।