Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ-আ.লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে তাঁদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট এলাকায় আগৈলঝাড়া-গৌরনদী সড়কে ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের দাবি, ওই মিছিলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। পরে ওই মামলায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওলিউল সরদার (৩৫), উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল সরদার (২৩) ও রাব্বি মৃধা (৩০), গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কারুল সরদার (৪৩), গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার (৬০) ও মো. রাজিব সরদার (৩০)।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওলিউল সরদারের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, তাঁর বিরুদ্ধে জমি ও বাড়ি দখলসহ বিভিন্ন অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ওলিউল সরদার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, পয়সারহাট এলাকায় ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের পর নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।