একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ পুলিশ অফিসার’ সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেম।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক পুলিশ কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা অর্জনের পর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এএসআই খাদেম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

