Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জের হাতিডহর গ্রামের শাহেক আহমেদ (৩২), সেলিম আহমেদ (৩৭), মৌলভীরচক গ্রামের মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের তানিম ইকবাল (১৯) ও সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের জাকের খান (২৯), কানাইঘাটের মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের এন এম নাদিম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের পাঁচটি দল যৌথ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।